দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে 'ই-হেলথ' কার্ড প্রবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশেষজ্ঞ পর্যায়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন সংস্থা ও এলজিইডির অন্তত ১৭০টি পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে দ্রুত ক্লিনিক বা স্বাস্থ্যসেবাকেন্দ্রে রূপান্তরের নির্দেশ দেন। তিনি বলেন, "সরকারের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।" এছাড়া দুর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগাদা দেন তিনি।
সভায় দেশে নবজাতক জন্মের ক্রমবর্ধমান হার (প্রতি বছর প্রায় ৩৪ লাখ) নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ অনুপাতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মন্ত্রণালয়ের শূন্যপদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০২৬
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়ন নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণ সংক্রান্ত সেল’-এর সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এই সবুজায়ন কর্মসূচিতে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ করবে এবং সেটির পরিচর্যার দায়িত্বও পালন করবে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি ও বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করে সারাদেশের খাসজমি, চরাঞ্চল, নদী ও খালের পাড়, সড়ক-মহাসড়কের ধার এবং বিভিন্ন বনাঞ্চল ও সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় এই গাছগুলো লাগানো হবে। সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন