জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী একটি ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ভঙ্গের দায়ে চারজন মোটরসাইকেল চালককে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আদায়কৃত মোট ১২ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সম্প্রতি জয়পুরহাটের বিভিন্ন পাম্পে তেল সংগ্রহে সাধারণ মানুষের চরম বিশৃঙ্খলা ও নজিরবিহীন ভোগান্তির চিত্র লক্ষ্য করা গেছে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও শত শত মানুষ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জনসাধারণের ভোগান্তি দূরীকরণে প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতে অপরাধ দমনে এমন অভিযানের ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন