নোয়াখালীতে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা বাইকারদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে তীব্র গরমে কষ্ট পাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
জ্বালানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও বাইকারদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে অবস্থান করা বাইকাররা জানিয়েছেন, তীব্র গরমে এই পানি ও স্যালাইন তাদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে।
জেলা ছাত্রদল নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তারা এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছেন। সংকটের এই সময়ে জনদুর্ভোগ কমাতে এবং মানুষের পাশে দাঁড়াতে যতদিন প্রয়োজন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন