জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা একটি ধানখেতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আশুরা বেগম ওই এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, একাধিক বিয়ে করা আশুরার সঙ্গে তার সর্বশেষ স্বামী বাবলু হোসেনের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে আশুরাকে তার স্বামীর সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু রাতে বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ পাওয়ার পর থেকেই স্বামী বাবলু হোসেন এলাকা ছেড়ে পালিয়েছেন।
তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য তুষার হোসেন জানান, হত্যার পর লাশ গোপন করতে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার ধারণা, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন