ঢাকা নিউজ

করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেপ্তার ২

ছবি: সংগ্রহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গণপিটুনিতে গুরুতর আহত ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় কাজল আক্তার ও রোমা আক্তার নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ফখরুল ইসলাম উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকাতেই রাখা হয়েছে। এই ঘটনায় ইতিপূর্বে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৯ জন বর্তমানে জামিনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের রহিম, ফজলু ও কাজুসহ কয়েকজনের সঙ্গে ফখরুল ইসলামের একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৬ মার্চ সকালে ফখরুল ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন ওত পেতে থেকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ তাঁর মৃত্যু হলো। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গণপিটুনিতে গুরুতর আহত ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় কাজল আক্তার ও রোমা আক্তার নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ফখরুল ইসলাম উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকাতেই রাখা হয়েছে। এই ঘটনায় ইতিপূর্বে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৯ জন বর্তমানে জামিনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের রহিম, ফজলু ও কাজুসহ কয়েকজনের সঙ্গে ফখরুল ইসলামের একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৬ মার্চ সকালে ফখরুল ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন ওত পেতে থেকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ তাঁর মৃত্যু হলো। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ