ঢাকা নিউজ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

​ফরম পূরণের নিয়মাবলী:

শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.dhkgovmalia.eshiksaems.com লিংকে প্রবেশ করতে হবে। সেখানে লগইন করার জন্য ID: maliastudent এবং Password: maliastudent ব্যবহার করতে বলা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অনলাইনে ফরম পূরণ শেষে ফি জমা দেওয়ার রশিদের প্রিন্ট কপি অবশ্যই মাদ্রাসার অফিসে জমা দিতে হবে। অন্যথায় ফরম পূরণ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সতর্ক করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

​ফরম পূরণের নিয়মাবলী:

শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.dhkgovmalia.eshiksaems.com লিংকে প্রবেশ করতে হবে। সেখানে লগইন করার জন্য ID: maliastudent এবং Password: maliastudent ব্যবহার করতে বলা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অনলাইনে ফরম পূরণ শেষে ফি জমা দেওয়ার রশিদের প্রিন্ট কপি অবশ্যই মাদ্রাসার অফিসে জমা দিতে হবে। অন্যথায় ফরম পূরণ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সতর্ক করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: সিরাজ চিশতী
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ