নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ডায়মন্ড ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন