ঢাকা নিউজ

ঈদ উপলক্ষে নীলফামারী-৪ কিশোরগঞ্জ আসনে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ

নীলফামারী, কিশোরগঞ্জ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ) আসনের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পিস শাড়ি বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শাড়ি পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে নীলফামারী-৪ কিশোরগঞ্জ আসনে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ) আসনের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পিস শাড়ি বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শাড়ি পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: সিরাজ চিশতী
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ