কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
অভিযান চলাকালে রাজাপাড়া উত্তর চৌমুহনী এলাকার ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি করছিল এবং তাদের বৈধ কোনো ব্যবসায়িক লাইসেন্স ছিল না। দণ্ড প্রদানের পাশাপাশি ওই প্রতিষ্ঠানে মজুদ থাকা ৪৮ লিটার অকটেন উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে জনপ্রতি সর্বোচ্চ দুই লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
একই অভিযানে অন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি একটি গোপন স্থানে (বাসায়) জ্বালানি তেল মজুদ করার অভিযোগ তদন্তে ম্যাজিস্ট্রেটকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাধা প্রদান এবং অসহযোগিতা করেছিল। অভিযুক্ত ব্যবসায়ীরা লাইসেন্স ছাড়াই দাহ্য পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে সংরক্ষণ ও অননুমোদিত পাত্রে তা ঝুঁকিপূর্ণভাবে বিক্রি করে আসছিলেন, যা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি, অননুমোদিত মজুদ ও কালোবাজারি প্রতিরোধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণে যেকোনো অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন