ঢাকা নিউজ

ঢাকা নিউজ ডেস্ক

ঢাকা নিউজ ডেস্ক


ইরানে ক্ষতিগ্রস্ত মার্কিন সেনাকে টিভিতে সাক্ষাৎকারে চাপ দেওয়ার অভিযোগ হেগসেথের বিরুদ্ধে

চলতি বছরের এপ্রিলে ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দুই সদস্যকে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা চাপ দিয়েছিলেন বলে সিএনএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিবিএসের জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এর নতুন মৌসুমের প্রথম পর্বে ওই সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ইরানের পাহাড়ি এলাকায় দুদিনেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকা যুদ্ধবিমানের ওয়েপনস সিস্টেমস অফিসার ‘ব্রাভো’ (ছদ্মনাম) শেষ পর্যন্ত সাক্ষাৎকারে অংশ নিতে রাজি হলেও অন্য সেনা ‘আলফা’ তাতে স্পষ্ট অস্বীকৃতি জানান। প্রথমদিকে দুই সেনাই এই সাক্ষাৎকারে অংশ নিতে অনাগ্রহী ছিলেন, কারণ তাদের ধারণা হয়েছিল এটি কোনো স্বেচ্ছাসেবী অনুরোধ নয় বরং চাকরির নির্দেশ। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সেনাদ্বয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করে কেবল ইচ্ছুক ব্যক্তিকেই সাক্ষাৎকারে নেওয়ার ব্যবস্থা করেন।সমালোচকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের সমর্থন কমতে থাকায় নিজেদের পক্ষে জনমত গঠনের প্রচারণামূলক হাতিয়ার হিসেবে সেনার বেঁচে থাকার রোমাঞ্চকর ঘটনাটি ব্যবহারের চেষ্টা করেছিলেন হেগসেথ।তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিএনএনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, প্রতিবেদনটি ‘পুরোপুরি মিথ্যা’ এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ সেনাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সম্পর্কিত নীতি মেনেই সাক্ষাৎকারটির ব্যবস্থা করা হয়েছে বলেও পেন্টাগন দাবি করে।কীভাবে ভূপাতিত হয়েছিল যুদ্ধবিমানটি?গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের সময় ইরানের আকাশে প্রথম মার্কিন এফ-১৫ই 'স্ট্রাইক ঈগল' যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত ও বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা দুই সেনা প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। পাইলটকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা সম্ভব হলেও, মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়া ওয়েপনস সিস্টেমস অফিসার (ব্রাভো) প্রায় ৩৬ ঘণ্টা ইরানি বাহিনীর চোখ এড়িয়ে পাহাড়ের খাঁজে লুকিয়ে ছিলেন। পরবর্তীতে এক জটিল ও বিপজ্জনক সামরিক অভিযানের মাধ্যমে তাকে জীবিত উদ্ধার করে মার্কিন বিশেষ বাহিনী।

ইরানে ক্ষতিগ্রস্ত মার্কিন সেনাকে টিভিতে সাক্ষাৎকারে চাপ দেওয়ার অভিযোগ হেগসেথের বিরুদ্ধে