ঢাকা নিউজ

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীন সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাত ১০টা ১০ মিনিটে চীনা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী। ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান।

চীন সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। মূলত স্থানীয় সরকারের আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতের অগ্রগতিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এই সফরের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রীর এই সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। এই সফরটি চীন-বাংলাদেশ বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীন সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাত ১০টা ১০ মিনিটে চীনা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী। ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান।

চীন সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। মূলত স্থানীয় সরকারের আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতের অগ্রগতিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এই সফরের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রীর এই সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। এই সফরটি চীন-বাংলাদেশ বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ