ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। শুক্রবার (২০ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেও দেশটিতে ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে। ইরানের রাষ্ট্রীয় দৈনিক ‘ইরান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেনারেল নাঈনি এক বিবৃতিতে বলেন, "আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০ (ইরানি শিক্ষা ব্যবস্থায় যা পূর্ণাঙ্গ বা নিখুঁত মানদণ্ড)। যুদ্ধের মধ্যেও আমরা ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছি, যা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে।" তিনি আরও যোগ করেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে এই মুহূর্তে কোনো উদ্বেগের কারণ নেই এবং তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেছিলেন, ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সমূলে বিনাশ হয়েছে। তিনি বিজয় উল্লাস করে বলেছিলেন, "ইরান ধ্বংস হচ্ছে এবং আমরা জয়ী হতে যাচ্ছি।" তবে আইআরজিসি মুখপাত্রের আজকের এই কড়া বার্তা নেতানিয়াহুর সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।
নাঈনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। তিনি জনগণের মনোভাব ব্যক্ত করে বলেন, যতক্ষণ না পর্যন্ত দেশ থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি সরে যাচ্ছে এবং শত্রু নিঃশেষ হচ্ছে, ততক্ষণ এই লড়াই থামবে না। আল জাজিরার তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান ও বাগযুদ্ধ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন