পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে ফরিদপুরের ভাঙ্গায় টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে গ্রামবাসী। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপিনাথপুর ও ছোট হামিরদী গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টা ধরে চলা এই দফায় দফায় হামলায় নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং প্রায় অর্ধশত বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর সকাল সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। মূলত দুই দিন আগে চা খাওয়া নিয়ে শুরু হওয়া একটি তুচ্ছ বিবাদের সাথে এক নারীর টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন ১০-১২টি গবাদি পশু এবং নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঢাল, সরকি ও কালিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ জানিয়েছে, দুপুর পর্যন্ত অন্তত ১৫ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ওবায়দুর হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন