ঢাকা নিউজ

প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: পেজেশকিয়ানের

ছবি : সংগৃহিত

উপসাগরীয় দেশ এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো ধরনের বিরোধ বা সংঘাত চায় না ইরান। শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই সম্প্রীতির আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মুসলিম দেশগুলোকে ‘ভাই’ সম্বোধন করে বলেন, তেহরানের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যকার এই অনৈক্য ও মতপার্থক্যের একমাত্র সুবিধাভোগী হলো ‘জায়নবাদী শক্তি’ বা ইসরায়েল।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এই বার্তায় পেজেশকিয়ান প্রার্থনা করেন যেন মহানবী (সা.)-এর শিক্ষার মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে পুনরায় ‘শক্তি ও ঐক্য’ প্রতিষ্ঠিত হয়। একইসঙ্গে তিনি ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ ‘নওরোজ’-কেও স্বাগত জানান। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এ বছর আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের নওরোজ বেশি প্রয়োজন—এমন এক উৎসব যা আমাদের সংস্কৃতিতে ঐক্য, সংহতি এবং জাতীয় সম্প্রীতি প্রদর্শন করবে।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বার্তায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা হাতে হাত রেখে ইরানকে বর্তমানের উত্তাল পরিস্থিতি থেকে মুক্ত করি এবং গর্ব ও বিজয়ের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাই।” যুদ্ধবিধ্বস্ত ও সংকটাপন্ন এই সময়ে তার এই বার্তা আঞ্চলিক রাজনীতিতে শান্তি ও সমঝোতার নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইসরায়েলি ও মার্কিন চাপ মোকাবিলা করাই তেহরানের বর্তমান কৌশল বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬

প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: পেজেশকিয়ানের

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ