ঢাকা নিউজ

জামালপুরে ঈদ আনন্দ বিষাদে রূপান্তর: ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর প্রান গেল

ছবি : সংগৃহিত

ঈদুল ফিতরের আনন্দের দিনেই জামালপুরের দেওয়ানগঞ্জে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার শিশুর মরদেহ উদ্ধার করেছে, তবে এখনো এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহত শিশুরা হলো— ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচরের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং আবির নামের এক শিশু। এই ঘটনায় শান্তি নামের আরও এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, ঈদ উপলক্ষে বিনোদনের জন্য ভাসমান সেতুটিতে কয়েকশ মানুষ একসঙ্গে উঠে পড়লে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। মুহূর্তেই সেতুর একটি অংশ ভেঙে পড়লে শিশুসহ অনেকেই গভীর নদে তলিয়ে যান। বড়রা সাঁতরে তীরে উঠতে পারলেও ছোট শিশুরা স্রোতের তোড়ে হারিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে এখনো তল্লাশি অব্যাহত রয়েছে। ঈদের দিনে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো দেওয়ানগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের পাড়। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার এবং শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬

জামালপুরে ঈদ আনন্দ বিষাদে রূপান্তর: ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর প্রান গেল

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

ঈদুল ফিতরের আনন্দের দিনেই জামালপুরের দেওয়ানগঞ্জে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার শিশুর মরদেহ উদ্ধার করেছে, তবে এখনো এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহত শিশুরা হলো— ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচরের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং আবির নামের এক শিশু। এই ঘটনায় শান্তি নামের আরও এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, ঈদ উপলক্ষে বিনোদনের জন্য ভাসমান সেতুটিতে কয়েকশ মানুষ একসঙ্গে উঠে পড়লে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। মুহূর্তেই সেতুর একটি অংশ ভেঙে পড়লে শিশুসহ অনেকেই গভীর নদে তলিয়ে যান। বড়রা সাঁতরে তীরে উঠতে পারলেও ছোট শিশুরা স্রোতের তোড়ে হারিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে এখনো তল্লাশি অব্যাহত রয়েছে। ঈদের দিনে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো দেওয়ানগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের পাড়। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার এবং শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ