ঢাকা নিউজ

যুদ্ধের দামামা ছাপিয়ে ইরানে ঈদের জামাত

যুদ্ধের দামামা ছাপিয়ে ইরানে ঈদের জামাত
ছবি : সংগৃহিত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার মধ্যেই আজ শনিবার (২১ মার্চ) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে ইরান। যুদ্ধের আতঙ্ক আর ধ্বংসস্তূপের মাঝেই রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে উন্মুক্ত ময়দানে হাজার হাজার মানুষ ঈদের নামাজে শরিক হয়েছেন। ৩০ রমজান শেষে আজ দেশটিতে উৎসবের দিন থাকলেও এবারের ঈদ ইরানিদের কাছে ছিল শোক ও সংগ্রামের সংমিশ্রণ।

দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভোরবেলা থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদের ভেতর জায়গা সংকুলান না হওয়ায় হাজার হাজার মানুষ পাশের রাস্তা ও খোলা ময়দানে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। এছাড়া মাশহাদের ইমাম রেজা মাজার শরিফ, আরাক, জাহেদান এবং আবাদান শহরেও বিশাল সব ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

তবে এবারের ঈদের দৃশ্যপট ছিল অন্য বছরের চেয়ে ভিন্ন। ঈদের নামাজের পরপরই মুসল্লিরা অংশ নেন ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত আইআরজিসি-র মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি ও গোয়েন্দা মন্ত্রীর জানাজায়। গালফ নিউজের তথ্যমতে, শোকাতুর জনতা নিহত সামরিক ও রাজনৈতিক নেতাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন।

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যখন যুদ্ধবিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের হুমকি, তখন ইরানিদের এই স্বতঃস্ফূর্ত ঈদ উদযাপন তাদের অদম্য মনোবল ও ধর্মীয় সংহতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬

যুদ্ধের দামামা ছাপিয়ে ইরানে ঈদের জামাত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ