ঢাকা নিউজ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ট্রেনের শিডিউল বিপর্যয়: কমলাপুরে যাত্রীদের চরম ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে ফেরার পথে ট্রেনের চরম শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আছেন ক্লান্ত যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সকালে ‘বুড়িমারি এক্সপ্রেস’ ছাড়া প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পরে স্টেশন ছেড়েছে। বিশেষ করে ‘নীলসাগর এক্সপ্রেস’ নিয়ে ক্ষোভ ছিল তুঙ্গে। সকাল সাড়ে ৬টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ৮টা পর্যন্ত তা স্টেশনে এসে পৌঁছায়নি। সৈয়দপুর থেকে আসা যাত্রী জামিল ইসলাম জানান, ট্রেনটি প্রায় চার ঘণ্টা বিলম্বে চলায় তিনি কমলাপুর থেকে নরসিংদী যাওয়ার সংযোগ ট্রেনটি মিস করেছেন।

স্টেশনে অপেক্ষমান শিক্ষার্থী দানিয়া জানান, তিনি তার মা ও প্রিয় বিড়ালকে নিয়ে বড় ভাইয়ের বাসা থেকে সৈয়দপুর ফিরছেন। ট্রেন দেরিতে আসায় দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে তাদের। একই ট্রেনের জন্য দেড় ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করা রতন শর্মা জানান, ট্রেনের সময় বারবার পরিবর্তন করায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, কেবল নীলসাগর নয়, ‘পর্যটক এক্সপ্রেস’ ৪৫ মিনিট, ‘পারাবত এক্সপ্রেস’ ২০ মিনিট এবং ‘ধূমকেতু এক্সপ্রেস’ ৫ মিনিট বিলম্বে স্টেশন ত্যাগ করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রীচাপ এবং বিভিন্ন স্টেশনে বিরতির সময় বেড়ে যাওয়ায় এই শিডিউল বিপর্যয় ঘটেছে।

ঈদের ছুটি কাটিয়ে আজ থেকেই ব্যাংক, অফিস ও আদালত পুরোদমে খুলছে। এমন দিনে ট্রেনের এই বিলম্ব কর্মজীবী মানুষের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ট্রেনের শিডিউল বিপর্যয়: কমলাপুরে যাত্রীদের চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে ফেরার পথে ট্রেনের চরম শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আছেন ক্লান্ত যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সকালে ‘বুড়িমারি এক্সপ্রেস’ ছাড়া প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পরে স্টেশন ছেড়েছে। বিশেষ করে ‘নীলসাগর এক্সপ্রেস’ নিয়ে ক্ষোভ ছিল তুঙ্গে। সকাল সাড়ে ৬টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ৮টা পর্যন্ত তা স্টেশনে এসে পৌঁছায়নি। সৈয়দপুর থেকে আসা যাত্রী জামিল ইসলাম জানান, ট্রেনটি প্রায় চার ঘণ্টা বিলম্বে চলায় তিনি কমলাপুর থেকে নরসিংদী যাওয়ার সংযোগ ট্রেনটি মিস করেছেন।

স্টেশনে অপেক্ষমান শিক্ষার্থী দানিয়া জানান, তিনি তার মা ও প্রিয় বিড়ালকে নিয়ে বড় ভাইয়ের বাসা থেকে সৈয়দপুর ফিরছেন। ট্রেন দেরিতে আসায় দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে তাদের। একই ট্রেনের জন্য দেড় ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করা রতন শর্মা জানান, ট্রেনের সময় বারবার পরিবর্তন করায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, কেবল নীলসাগর নয়, ‘পর্যটক এক্সপ্রেস’ ৪৫ মিনিট, ‘পারাবত এক্সপ্রেস’ ২০ মিনিট এবং ‘ধূমকেতু এক্সপ্রেস’ ৫ মিনিট বিলম্বে স্টেশন ত্যাগ করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রীচাপ এবং বিভিন্ন স্টেশনে বিরতির সময় বেড়ে যাওয়ায় এই শিডিউল বিপর্যয় ঘটেছে।

ঈদের ছুটি কাটিয়ে আজ থেকেই ব্যাংক, অফিস ও আদালত পুরোদমে খুলছে। এমন দিনে ট্রেনের এই বিলম্ব কর্মজীবী মানুষের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ