ঢাকা নিউজ

ইরানি মিসাইল আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

ছবি : সংগৃহিত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের মুখে ইরানের পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে একটি সংবাদ সম্মেলন চলাকালীন ইরানের শক্তিশালী মিসাইল আঘাত হানলে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি দ্রুত দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে।

জানা গেছে, কিরিয়াত শমোনা শহরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হারজগ। তিনি যখন বলছিলেন যে, ইসরায়েল আগের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং লেবাননের ভেতরে ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতে হবে, ঠিক তখনই সেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আল জাজিরার তথ্যমতে, ক্ষেপণাস্ত্রের শব্দ ও আতঙ্কজনক পরিস্থিতিতে সাংবাদিকদের রেখেই দ্রুত দৌড়ে পালান প্রেসিডেন্ট। পরবর্তীতে তার নিরাপত্তাকর্মীরা তাকে একটি নিরাপদ বাঙ্কারে নিয়ে যান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকেই তেহরান কঠোরভাবে পাল্টা জবাব দিচ্ছে। ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলি ভূখণ্ড এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না, যার ফলে প্রেসিডেন্ট হারজগকে বিভিন্ন এলাকা পরিদর্শনে যেতে হচ্ছে। কিরিয়াত শমোনার এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার নাজুক অবস্থাকেই বিশ্ববাসীর সামনে ফুটিয়ে তুলেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ইরানি মিসাইল আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের মুখে ইরানের পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে একটি সংবাদ সম্মেলন চলাকালীন ইরানের শক্তিশালী মিসাইল আঘাত হানলে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি দ্রুত দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে।

জানা গেছে, কিরিয়াত শমোনা শহরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হারজগ। তিনি যখন বলছিলেন যে, ইসরায়েল আগের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং লেবাননের ভেতরে ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতে হবে, ঠিক তখনই সেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আল জাজিরার তথ্যমতে, ক্ষেপণাস্ত্রের শব্দ ও আতঙ্কজনক পরিস্থিতিতে সাংবাদিকদের রেখেই দ্রুত দৌড়ে পালান প্রেসিডেন্ট। পরবর্তীতে তার নিরাপত্তাকর্মীরা তাকে একটি নিরাপদ বাঙ্কারে নিয়ে যান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকেই তেহরান কঠোরভাবে পাল্টা জবাব দিচ্ছে। ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলি ভূখণ্ড এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না, যার ফলে প্রেসিডেন্ট হারজগকে বিভিন্ন এলাকা পরিদর্শনে যেতে হচ্ছে। কিরিয়াত শমোনার এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার নাজুক অবস্থাকেই বিশ্ববাসীর সামনে ফুটিয়ে তুলেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ