দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২১ জন আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) আমাজনীয় প্রদেশ পুতুমায়োর পুয়ের্তো লেগুইজামোতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটিতে থাকা আরোহীদের বেশিরভাগই ছিলেন সৈন্য। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৭৭ জন আহত হয়েছেন বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ঘটনাকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনাস্থলটি পেরু ও ইকুয়েডর সীমান্তের কাছে একটি অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত এলাকা। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং সেনাবাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও, প্রতিকূল আবহাওয়া বা কারিগরি ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কলম্বিয়ার সামরিক ইতিহাসে এটি অন্যতম এক বড় বিমান দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন