যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সাথে ফায়ার ট্রাকের ভয়াবহ সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
কানাডার মন্ট্রিয়ল থেকে আসা 'এয়ার কানাডা এক্সপ্রেস'-এর ফ্লাইট ৮৬৪৬ রানওয়েতে অবতরণের শেষ পর্যায়ে থাকা অবস্থায় একটি ফায়ার ট্রাকের সাথে ধাক্কা খায়। জানা গেছে, ফায়ার ট্রাকটি অন্য একটি বিমানের জরুরি প্রয়োজনে সাড়া দিতে রানওয়ে অতিক্রম করছিল। বিমানে থাকা ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রুর মধ্যে দুই পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় এলমহার্স্ট ও নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এফএএ-র গাফিলতির অভিযোগ: দুর্ঘটনার সময় বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও বিশেষজ্ঞরা একে সরাসরি 'মনুষ্যসৃষ্ট ভুল' হিসেবে দেখছেন। পরিবহন বিভাগের সাবেক পরিদর্শক জেনারেল মেরি শিয়াভো এই ঘটনার জন্য ফেডারেল বিমান চলাচল প্রশাসনকে (এফএএ) দায়ী করেছেন। তিনি জানান, একই রানওয়েতে বিমানকে অবতরণের অনুমতি দেওয়ার পর আবার ফায়ার ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের চরম সমন্বয়হীনতার প্রমাণ।
এই দুর্ঘটনার পর লা গার্ডিয়া বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সোমবার দুপুর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ও এফএএ যৌথভাবে এই চাঞ্চল্যকর দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন