ঢাকা নিউজ

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

ছবি: সংগ্রহীত

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়।

আলোচিত রাজনৈতিক প্রেক্ষাপট: মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময় অত্যন্ত ক্ষমতাধর ও আলোচিত কর্মকর্তা ছিলেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ডামাডোলের মাঝে দেশে এই প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তার গ্রেফতারের খবরটি রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে তাকে ঠিক কোন মামলায় বা কেন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত এখনো জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ