বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তার পদত্যাগপত্র ইতোমধ্যে গৃহীত হয়েছে। মীর শাহে আলমের স্থলাভিষিক্ত হিসেবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র মতে, সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় খাতের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই তিনি এই সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন প্রতিমন্ত্রীর নিজ দলের স্থানীয় পদ ছেড়ে দেওয়ার এই ঘটনাটি রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে।

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন