কক্সবাজার শহরের সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগানের কবিতা চত্বর এলাকায় ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খোরশেদ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা এলাকার শাহ আলমের ছেলে এবং তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার সময় খোরশেদের সঙ্গে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক তারিন নামে এক তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন