প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নির্ধারণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং দিনের শুরুতে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
স্মারক ডাক টিকিট উন্মোচন পর্ব শেষে প্রধানমন্ত্রী জ্বালানি পরিস্থিতি পর্যালোচনায় সভায় সভাপতিত্ব করেন। বর্তমান জ্বালানি সংকট ও তা মোকাবিলায় পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন