ঢাকা নিউজ

বিএনপি নেতার বাসায় কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলিতে এক বিএনপি নেতার সাততলা বাসা থেকে বদর উদ্দিন নামে এক কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে কদমতলির মুরাদপুর এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বদর উদ্দিন ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর পূর্বপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

বাসার মালিক রবিউল ইসলাম দিপু কদমতলি ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী। নিহত বদর উদ্দিন তার প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন। ওই বাসার সপ্তম তলায় প্রতিষ্ঠানের মোট ছয়জন কর্মচারী থাকতেন।

কদমতলি থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে মুরাদপুরের ওই বাসার সপ্তম তলার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাসার মালিক রবিউল ইসলাম জানান, ঈদের ছুটিতে অন্য পাঁচজন কর্মচারী বাড়িতে গেলেও বদর উদ্দিন ঢাকাতেই ছিলেন। সকালে উপরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ এবং প্রচণ্ড দুর্গন্ধ পাওয়ায় তিনি পুলিশে খবর দেন। তবে কী কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬

বিএনপি নেতার বাসায় কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর কদমতলিতে এক বিএনপি নেতার সাততলা বাসা থেকে বদর উদ্দিন নামে এক কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে কদমতলির মুরাদপুর এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বদর উদ্দিন ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর পূর্বপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

বাসার মালিক রবিউল ইসলাম দিপু কদমতলি ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী। নিহত বদর উদ্দিন তার প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন। ওই বাসার সপ্তম তলায় প্রতিষ্ঠানের মোট ছয়জন কর্মচারী থাকতেন।

কদমতলি থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে মুরাদপুরের ওই বাসার সপ্তম তলার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাসার মালিক রবিউল ইসলাম জানান, ঈদের ছুটিতে অন্য পাঁচজন কর্মচারী বাড়িতে গেলেও বদর উদ্দিন ঢাকাতেই ছিলেন। সকালে উপরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ এবং প্রচণ্ড দুর্গন্ধ পাওয়ায় তিনি পুলিশে খবর দেন। তবে কী কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ