মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক রাজনৈতিক অনুষ্ঠানে তিনি জানান, ইরানি নেতারা জনসমক্ষে শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও পর্দার আড়ালে তারা চুক্তি করতে অত্যন্ত আগ্রহী। ট্রাম্পের মতে, নিজেদের জনগণ বা শত্রুরাষ্ট্রের হাতে প্রাণ হারানোর ভয়ে ইরানি কর্তৃপক্ষ এই আলোচনার বিষয়টি স্বীকার করতে সাহস পাচ্ছে না।
মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরেই তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’র দাবি করে আসলেও ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানি নেতাদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সাথেই নিজে আলোচনা করছে। তবে ওয়াশিংটন থেকে আসা আলোচনার প্রস্তাব বা বার্তাকে ইরান সংলাপ হিসেবে গণ্য করতে নারাজ বলে দেশটির বিভিন্ন পর্যায়ের বক্তব্যে উঠে এসেছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বন্ধুপ্রতিম কিছু দেশের মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। এর বিপরীতে ইরানও নিজের অবস্থান ও সতর্কবার্তা পৌঁছে দিয়েছে, তবে একে আনুষ্ঠানিক কোনো আলোচনা বলা চলে না। আরাগচি স্পষ্ট করেছেন যে ইরান যুদ্ধ চায় না এবং দীর্ঘস্থায়ী শান্তি চায়।
প্রায় চার সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে। আলোচনার এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি এবং ইরানের অনড় অবস্থানের ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন কোন দিকে যায়, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন