ঢাকা নিউজ

যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা পাঁচ দফা শর্ত প্রদান

ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল-আমেরিকা চলমান সংঘাত নিরসনে এবার নিজেদের পক্ষ থেকে পাঁচ দফা শর্ত ঘোষণা করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাবের বিপরীতে তেহরান এই শর্তগুলো সামনে আনলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।

ইরানের প্রথম শর্ত হলো, শত্রুপক্ষকে অবিলম্বে সব ধরনের ‘আগ্রাসন ও হত্যাকাণ্ড’ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন পুনরায় ইরানের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, সেজন্য আন্তর্জাতিকভাবে কার্যকর ও সুনির্দিষ্ট নিশ্চয়তার ব্যবস্থা থাকতে হবে। তেহরান স্পষ্ট করেছে যে, কেবল মৌখিক প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত নয়।

তৃতীয় শর্তে বলা হয়েছে, চলমান যুদ্ধের ফলে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সুস্পষ্টভাবে ক্ষতিপূরণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে। চতুর্থ শর্ত অনুযায়ী, কেবল ইরানের ওপর হামলা বন্ধ করলেই হবে না, বরং পুরো অঞ্চলের সংশ্লিষ্ট সকল প্রতিরোধ গোষ্ঠীসহ সব ফ্রন্টে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। এতে লেবানন ও অন্যান্য আঞ্চলিক সংঘাতের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

সবশেষে পঞ্চম শর্ত হিসেবে ইরান দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌম কর্তৃত্বের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং এর নিশ্চয়তা প্রদান করতে হবে। তেহরানের এই কঠোর অবস্থান ও পাল্টা শর্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি প্রক্রিয়াকে এক নতুন ও জটিল সমীকরণের দিকে ঠেলে দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা পাঁচ দফা শর্ত প্রদান

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ