মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ট্রাম্পের ‘চুক্তি খুব কাছাকাছি’—এমন দাবিকে উপহাস করে তেহরান একে অবাস্তব বলে অভিহিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ক্ষেপণাস্ত্রে ট্রাম্পকে ‘নির্বোধ’ আখ্যা দিয়ে লিখেছে, ‘এই আমাদের উপহার, গ্রহণ করুন’।
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্রের পরিধি সীমিত করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত ছিল। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই প্রস্তাবে বর্তমান যুদ্ধের শক্তির ভারসাম্যের প্রতিফলন ঘটেনি। নিজেদের দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ইরান মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে বলেছে, ‘আপনারা আসলে নিজেদের সঙ্গেই আলোচনা করছেন’। এর বিপরীতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার পথ খোলা থাকলেও শর্ত না মানলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্পের মুখপাত্র সতর্ক করে জানিয়েছেন, প্রয়োজনে ইরানের ওপর ‘নরক নামিয়ে আনা’ হবে।
এদিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত নৌ ও মেরিন বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন