কাতার ভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরানের সামরিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্র কখনোই গুরুত্বের সঙ্গে নেয়নি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন যে এই পরিস্থিতি আগে আঁচ করতে পারেনি, তা অত্যন্ত ‘অবাক করার মতো’।
কামরাভার বিশ্লেষণ অনুযায়ী, ইরান চাইলে পুরো প্রণালীটি বন্ধ করে দিতে পারে অথবা খুব সহজেই জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করার জন্য ইরানের হাতে এখন আগের চেয়ে অনেক বড় অজুহাত রয়েছে।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন যে আরব আমিরাত, সৌদি আরব ও কাতার মার্কিন-ইসরায়েলি যুদ্ধপ্রচেষ্টায় সহায়তা করছে, তখন ইরানের কাছে প্রণালীটি বন্ধ রাখার সুযোগ আরও বেড়ে গেছে। এর ফলে ইরান এখন চাইলে শুধু তাদের ‘পছন্দের জাহাজগুলো’ চলাচলের অনুমতি দেওয়ার ক্ষমতা রাখছে।
অধ্যাপক কামরাভা আরও উল্লেখ করেন, ইরান-ইরাক যুদ্ধের পর থেকেই তেহরান এ ধরনের হুমকি দিয়ে আসছিল, কিন্তু আমেরিকানরা তা গুরুত্বের সঙ্গে নেয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দেওয়াসহ ১৫ দফা প্রস্তাব দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন