ইসরাইলের তৈরি করা সম্ভাব্য ‘হিট লিস্ট’ বা হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার একটি পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইসরাইলকে এই দুই শীর্ষ নেতাকে লক্ষ্যবস্তু না করার নির্দেশ দিয়েছে।
সূত্রটি উল্লেখ করেছে যে, ইসরাইল এই দুই নেতার অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিল এবং তাদের ওপর হামলা চালাতে চেয়েছিল। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপরই যুক্তরাষ্ট্র ইসরাইলকে এই পদক্ষেপ থেকে পিছিয়ে আসার অনুরোধ করে।
এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, শান্তি আলোচনার সম্ভাবনা যাচাই করার স্বার্থে দুই ইরানি কর্মকর্তাকে চার থেকে পাঁচ দিনের জন্য সুরক্ষা দেওয়া হয়েছে। তবে সেই প্রতিবেদনে পাকিস্তানের মধ্যস্থতার বিষয়টি উল্লেখ ছিল না। বর্তমানে ইরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান, মিসর ও তুরস্ক সক্রিয়ভাবে মধ্যস্থতা করছে।
এদিকে, পাকিস্তানের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পের পাঠানো ১৫ দফা প্রস্তাব বর্তমানে তেহরানে পর্যালোচনা করা হচ্ছে। ইসরাইলি মন্ত্রিসভার সূত্র অনুযায়ী, এই প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কাটছাঁট এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের শর্ত রয়েছে। শান্তি আলোচনা সফল হলে ইসলামাবাদকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন