ঢাকা নিউজ

ইরানি পর্যটকদের ওপর অস্ট্রেলিয়ার সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ইরানি নাগরিকদের অস্ট্রেলিয়া প্রবেশে ৬ মাসের জন্য সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্যানবেরার দাবি, ইরান ও মার্কিন-ইসরায়েল চলমান যুদ্ধের কারণে ইরানের পাসপোর্টধারীরা স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নিজ দেশে ফিরতে অক্ষম বা অনিচ্ছুক হতে পারেন—এমন ঝুঁকি বিবেচনায় জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ঘোষিত এই বিধিনিষেধ অনুযায়ী, যারা বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করছেন, তাদের পর্যটন বা কাজের বৈধ ভিসা থাকলেও তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, অভিবাসন ব্যবস্থা সুবিন্যস্ত ও টেকসই রাখতে কারা স্থায়ীভাবে দেশে থাকতে পারবে তা সরকারের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে; যারা ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, বর্তমানে যাত্রাপথে আছেন, স্থায়ী ভিসাধারী কিংবা অস্ট্রেলীয় নাগরিকের স্বামী-স্ত্রী বা সন্তান—তারা এই নিয়মের আওতার বাইরে থাকবেন। সিডনিভিত্তিক অ্যাসাইলাম সিকার্স সেন্টার সরকারের এই পদক্ষেপকে একটি 'লজ্জাজনক আইন' হিসেবে অভিহিত করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।

এই সিদ্ধান্তের নেপথ্যে সম্প্রতি এশিয়ান কাপ-২০২৬ চলাকালীন ইরানি নারী ফুটবল দলের কয়েকজন সদস্যের রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনাটিকেও প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে জাতীয় সঙ্গীত না গেওয়ায় দেশে ফেরার পর বিপদে পড়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীকালে দলের সাতজন সদস্যকে সুরক্ষা দেওয়া হলেও পাঁচজন খেলোয়াড় শেষ পর্যন্ত নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে প্রায় ৯০ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নের মতো বড় শহরগুলোতে বসবাস করছেন। সরকার জানিয়েছে, তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী এই বিধিনিষেধের পরিবর্তন বা পরিমার্জন করা হবে। এই নিষেধাজ্ঞার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ইরানি পর্যটকদের ওপর অস্ট্রেলিয়ার সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ