ঢাকা নিউজ

পাকিস্তানের অনুরোধে ইসরায়েলের ‘হিটলিস্ট’ থেকে বাদ দুই ইরানি নেতা

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের শীর্ষ দুই নেতাকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এই খবর পাওয়ার পরপরই ইসলামাবাদ বিষয়টি নিয়ে ওয়াশিংটনকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানায়।

পাকিস্তান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি এমন পদক্ষেপ থেকে বিরত না হয়, তবে ভবিষ্যতে মধ্যস্থতার আলোচনার জন্য কোনো পক্ষই অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের এই যুক্তির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিলে তারা ওই দুই নেতাকে তালিকা থেকে বাদ দেয়।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করছে। এরই মধ্যে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫-দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই কূটনৈতিক তৎপরতায় নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই প্রচেষ্টায় সরাসরি যুক্ত রয়েছেন এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

পাকিস্তানের অনুরোধে ইসরায়েলের ‘হিটলিস্ট’ থেকে বাদ দুই ইরানি নেতা

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের শীর্ষ দুই নেতাকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এই খবর পাওয়ার পরপরই ইসলামাবাদ বিষয়টি নিয়ে ওয়াশিংটনকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানায়।

পাকিস্তান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি এমন পদক্ষেপ থেকে বিরত না হয়, তবে ভবিষ্যতে মধ্যস্থতার আলোচনার জন্য কোনো পক্ষই অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের এই যুক্তির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিলে তারা ওই দুই নেতাকে তালিকা থেকে বাদ দেয়।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করছে। এরই মধ্যে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫-দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই কূটনৈতিক তৎপরতায় নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই প্রচেষ্টায় সরাসরি যুক্ত রয়েছেন এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ