বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। পুরো সপ্তাহজুড়ে দামের ব্যাপক ওঠানামার পর শুক্রবার দিনের শুরুতেই তেলের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
তেলের এই দরপতনের প্রধান কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ঘোষণাকে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা আগামী ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। তার এই ঘোষণার পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ১০৭.১১ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে তেলের দামের যে ঊর্ধ্বমুখী গতি ছিল, ট্রাম্পের ঘোষণার পর তা অনেকটাই থিতিয়ে এসেছে।
একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও কমেছে। শুক্রবার সকালে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ৯৩.৬৫ ডলারে নেমে এসেছে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে তেলের এই দরপতন বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন