মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি জানান, তেহরান এখন ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে অনুরোধ জানাচ্ছে।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে না আসে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরও নির্মম হামলা চালাবে। তার মতে, এই সামরিক পদক্ষেপ না নেওয়া হলে ইরান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, সুনির্দিষ্ট হামলার মাধ্যমে ইরানের রাডার ব্যবস্থা, নৌ ও বিমানবাহিনীকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। একই সাথে দেশটির অভ্যন্তরীণ সামরিক যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই যুদ্ধে ন্যাটো দেশগুলোর কোনো সহায়তা নেওয়া হয়নি জানিয়ে ট্রাম্প তাদের 'কাগুজে বাঘ' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজের সক্ষমতা দিয়েই এই লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে এবং অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই।
ইরানের বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাম্প বলেন, তেহরান পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছিল এবং উপসাগরীয় দেশগুলোতে বোমা হামলা চালিয়েছিল। তবে বর্তমান অভিযানের ফলে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
সামরিক প্রসঙ্গের পাশাপাশি ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের পদক্ষেপের ফলে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ৯৮ শতাংশ কমে গেছে। তিনি উল্লেখ করেন, যে সাফল্য চার থেকে ছয় সপ্তাহে পাওয়ার কথা ছিল, তা অনেক আগেই অর্জিত হয়েছে যা আরও কয়েক দশক আগে করা উচিত ছিল।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন