যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১৬৫ বছরের ঐতিহ্য ভেঙে এই প্রথমবারের মতো দেশটির কাগজের মুদ্রায় কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নতুন ডলার বাজারে ছাড়া হবে। ১৮৬১ সালে মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি, যাঁর স্বাক্ষর সরাসরি ব্যাংকনোটের ওপর স্থান পাচ্ছে।
মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। এই নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। গত দেড় শতাব্দী ধরে মার্কিন ব্যাংকনোটগুলোতে ‘ট্রেজারার’-এর স্বাক্ষর থাকার যে অবিচ্ছিন্ন ধারা ছিল, এই নতুন সিরিজের মাধ্যমে সেই প্রথাটি আনুষ্ঠানিকভাবে সরিয়ে ফেলা হচ্ছে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, দেশের ঐতিহাসিক অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার এটি একটি শক্তিশালী মাধ্যম। এই পদক্ষেপটি মূলত প্রেসিডেন্টের কৃতিত্ব জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। ইতিপূর্বে একটি ফেডারেল আর্টস প্যানেল ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রার নকশাও অনুমোদন করেছে।
বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, ট্রেজারি বিভাগ মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য নকশা পরিবর্তনের ক্ষমতা রাখলেও ‘ইন গড উই ট্রাস্ট’ কথাটি এবং মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত রাখতে হয়। ফলে নোটের মূল নকশা ও ছবিগুলো আগের মতোই থাকছে, শুধু ট্রেজারারের স্বাক্ষরের জায়গায় ট্রাম্পের স্বাক্ষর প্রতিস্থাপিত হবে। কাগজের নোটে জীবিত ব্যক্তির স্বাক্ষরের ক্ষেত্রে কোনো আইনি বাধা না থাকায় এই ঐতিহাসিক পরিবর্তনটি কার্যকর হতে যাচ্ছে।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন