ঢাকা নিউজ

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: একদিনে সাড়ে ৩ কোটি

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতুতে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এই বিপুল সংখ্যক যানবাহন থেকে মোট ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন থেকে সংগৃহীত হয়েছে প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকারও বেশি। বিপুল এই চাপ সামলাতে সেতুর দুই প্রান্তে বর্তমানে ১৮টি বুথের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে টোল আদায়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, মোটরসাইকেল পারাপারের জন্য উভয় প্রান্তে দুটি করে আলাদা বুথ রাখা হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপদ যাতায়াত ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেতু কর্তৃপক্ষ। বর্তমানে সেতুর দুই প্রান্তেই যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: একদিনে সাড়ে ৩ কোটি

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতুতে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এই বিপুল সংখ্যক যানবাহন থেকে মোট ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন থেকে সংগৃহীত হয়েছে প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকারও বেশি। বিপুল এই চাপ সামলাতে সেতুর দুই প্রান্তে বর্তমানে ১৮টি বুথের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে টোল আদায়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, মোটরসাইকেল পারাপারের জন্য উভয় প্রান্তে দুটি করে আলাদা বুথ রাখা হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপদ যাতায়াত ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেতু কর্তৃপক্ষ। বর্তমানে সেতুর দুই প্রান্তেই যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ