সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে চালানো এই নজিরবিহীন হামলায় দেশটির একটি শিল্পাঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা শুরুর এক মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান তাদের হামলা জোরদার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, খলিফা ইকোনমিক জোনস এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হলেও সেটির ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে দুটি স্থানে আগুনের সূত্রপাত হয়।
বর্তমানে দেশটির ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিল্পাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন