মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করার দাবি করেছে ইরান-ভিত্তিক হ্যাকার গ্রুপ ‘হানদালা হ্যাক টিম’। এই হ্যাকিংয়ের মাধ্যমে প্যাটেলের ব্যক্তিগত ছবি এবং জীবনবৃত্তান্তসহ সংবেদনশীল কিছু তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
হ্যাকার গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে যে, এফবিআই পরিচালক এখন ‘সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায়’ নিজের নাম দেখতে পাবেন। রয়টার্সের পর্যালোচনা অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের মিশ্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ‘হানদালা’ গ্রুপটি সাইবার জগতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এর আগে তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৯০ জন ব্যক্তির তথ্য ফাঁস করেছিল এবং একটি মার্কিন মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ম্যালওয়্যার হামলা চালিয়েছিল। সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার হ্যাকারদের ডোমেইন জব্দ করার চেষ্টা করলে তার পাল্টা জবাব হিসেবেই এই হাই-প্রোফাইল হ্যাকিংয়ের ঘটনাটি ঘটানো হয়েছে।
সবশেষ এই হামলার মাধ্যমে হ্যাকাররা ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এফবিআই আপাতত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও, গোয়েন্দা প্রধানের ব্যক্তিগত যোগাযোগ এভাবে প্রকাশ্যে আসায় মার্কিন প্রশাসনের অন্দরে চরম উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছে।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন