আকাশপথে শত্রুর যেকোনো হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত এস-৪০০ (S-400) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারত। শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ক্রয় পরিষদ (DAC) বিমানবাহিনীর জন্য এই অত্যাধুনিক সিস্টেম ক্রয়ের প্রস্তাবটি পাস করেছে। দ্য স্টেটসম্যানের তথ্যমতে, এই মেগা প্রজেক্টের জন্য ভারত ২.৩৮ লাখ কোটি রুপির বিশাল বাজেট ঘোষণা করেছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন করে কতগুলো ইউনিট কেনা হবে তা স্পষ্ট করা না হলেও জানানো হয়েছে, এস-৪০০ সিস্টেম অত্যন্ত দীর্ঘ দূরত্ব থেকে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই সিস্টেম মোতায়েনের ফলে দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো আকাশপথে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। অনুমোদনের এই ধাপ শেষ হওয়ার পর এখন দর নির্ধারণ ও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনী বর্তমানে আগে কেনা রাশিয়ার এস-৪০০ সিস্টেম ব্যবহার করছে। ২০১৮ সালে ৫.৪৩ বিলিয়ন ডলার ব্যয়ে ৫টি ইউনিট কেনার যে চুক্তি হয়েছিল, তার অধীনে বাকি দুটি সিস্টেম চলতি বছরেই ভারতে পৌঁছানোর কথা রয়েছে। নতুন এই বড় অংকের বিনিয়োগ প্রমাণ করে যে, পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক থাকলেও কৌশলগত ও সামরিক দিক থেকে রাশিয়ার ওপর ভারতের গভীর আস্থা এখনো অটুট।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন