ঢাকা নিউজ

ঝিনাইদহে পেঁয়াজখেতে কাজ করার সময় বজ্রপাত: দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পেঁয়াজখেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ওমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন কৃষক। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু (২২) এবং সুনীল বিশ্বাসের ছেলে সমীর (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও তারা গ্রামের মাঠে পেঁয়াজখেতে পরিচর্যার কাজ করতে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ কালো করে ঝড়ো বাতাসসহ বজ্রপাত শুরু হয়। এসময় মাঠেই বজ্রাঘাতের শিকার হন ৬ জন কৃষক।

গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপু ও সমীরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রণজিৎ (৭০) নামের একজনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই আকস্মিক দুর্যোগে খড়িবাড়িয়া গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬

ঝিনাইদহে পেঁয়াজখেতে কাজ করার সময় বজ্রপাত: দুই কৃষকের মৃত্যু, আহত ৪

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পেঁয়াজখেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ওমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন কৃষক। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু (২২) এবং সুনীল বিশ্বাসের ছেলে সমীর (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও তারা গ্রামের মাঠে পেঁয়াজখেতে পরিচর্যার কাজ করতে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ কালো করে ঝড়ো বাতাসসহ বজ্রপাত শুরু হয়। এসময় মাঠেই বজ্রাঘাতের শিকার হন ৬ জন কৃষক।

গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপু ও সমীরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রণজিৎ (৭০) নামের একজনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই আকস্মিক দুর্যোগে খড়িবাড়িয়া গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ