রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আজ শনিবার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর, যা নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পাবনা সার্কিট হাউজে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রটোকল অনুযায়ী, আগামীকাল রোববার (২৯ মার্চ) সকালে তিনি সদর গোরস্থান আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার (৩০ মার্চ) ভবানীপুর মসজিদ পরিদর্শন এবং শহরে নিজের বাসভবনে যাওয়ার কর্মসূচি রয়েছে তার। সফর শেষে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনা জেলাজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন