ঢাকা নিউজ

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে শাহবাজের ফোনালাপ

ছবি : সংগৃহীত

ইরানের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই আলাপকালে বিশেষ করে ইরানের বেসামরিক অবকাঠামোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।

ফোনালাপে ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি প্রকাশ করে হতাহত ও বাস্তুচ্যুতদের প্রতি গভীর সমবেদনা জানান শাহবাজ শরিফ। তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের পক্ষ থেকে চলমান সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

পাক প্রধানমন্ত্রী ইরানকে অবহিত করেন যে, উত্তেজনা হ্রাস করতে পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী মুসলিম ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরবিচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলছে। এই সংকটময় মুহূর্তে সংলাপ সহজতর করতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট।

এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে আগামী দুই দিনের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে শাহবাজের ফোনালাপ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ইরানের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই আলাপকালে বিশেষ করে ইরানের বেসামরিক অবকাঠামোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।

ফোনালাপে ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি প্রকাশ করে হতাহত ও বাস্তুচ্যুতদের প্রতি গভীর সমবেদনা জানান শাহবাজ শরিফ। তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের পক্ষ থেকে চলমান সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

পাক প্রধানমন্ত্রী ইরানকে অবহিত করেন যে, উত্তেজনা হ্রাস করতে পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী মুসলিম ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরবিচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলছে। এই সংকটময় মুহূর্তে সংলাপ সহজতর করতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট।

এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে আগামী দুই দিনের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ