ঢাকা নিউজ

দুবাইয়ে ৫ শতাধিক মার্কিন সেনার গোপন আস্তানায় ইরানের মিসাইল হামলা

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপন করে থাকা পাঁচ শতাধিক মার্কিন সেনার ওপর ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড। শনিবার খতম আল-আনবিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এই চাঞ্চল্যকর দাবি করে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিনিদের লুকিয়ে থাকার স্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়েছে।

বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুবাইয়ের দুটি নির্দিষ্ট স্থানে চালানো এই হামলায় মার্কিন সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছে। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর টিকতে না পেরে আগ্রাসী সেনারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল, যাদের এবার খুঁজে বের করে আঘাত হানা হলো।

ইরানি সামরিক কমান্ড এই হামলার পর অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সামরিক নেতাদের এখন বুঝতে হবে যে এই অঞ্চলটি তাদের সেনাদের জন্য একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের সামনে এখন আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপো ধ্বংসের খবরের পরপরই বড় আকারের এই মার্কিন সেনা নিহতের দাবি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬

দুবাইয়ে ৫ শতাধিক মার্কিন সেনার গোপন আস্তানায় ইরানের মিসাইল হামলা

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপন করে থাকা পাঁচ শতাধিক মার্কিন সেনার ওপর ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড। শনিবার খতম আল-আনবিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এই চাঞ্চল্যকর দাবি করে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিনিদের লুকিয়ে থাকার স্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়েছে।

বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুবাইয়ের দুটি নির্দিষ্ট স্থানে চালানো এই হামলায় মার্কিন সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছে। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর টিকতে না পেরে আগ্রাসী সেনারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল, যাদের এবার খুঁজে বের করে আঘাত হানা হলো।

ইরানি সামরিক কমান্ড এই হামলার পর অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সামরিক নেতাদের এখন বুঝতে হবে যে এই অঞ্চলটি তাদের সেনাদের জন্য একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের সামনে এখন আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপো ধ্বংসের খবরের পরপরই বড় আকারের এই মার্কিন সেনা নিহতের দাবি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ