সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ ড্রোন বিধ্বংসী ডিপোতে ভয়াবহ হামলার দাবি করেছে ইরান। শনিবারের এই অভিযানে ড্রোন ডিপোটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে তেহরানের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, যার ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় ওই স্থাপনার ভেতরে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ অবস্থান করছিলেন। আশঙ্কা করা হচ্ছে, শক্তিশালী এই বিস্ফোরণে বিশেষজ্ঞ দলের সবাই প্রাণ হারিয়েছেন। তবে হামলার পর সেখানে ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত ও স্বচ্ছ কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার প্রতিশোধ নিতে উপসাগরীয় দেশগুলোতে থাকা পশ্চিমা ও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এরই ধারাবাহিকতায় দুবাই ও আবুধাবিতে একের পর এক হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন