ঢাকা নিউজ

চতুর্মুখী হুমকিতে ইসরায়েল: ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা মিসাইল

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে এক মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েল বর্তমানে এক ভয়াবহ সামরিক সংকটের মুখোমুখি হয়েছে। হিজবুল্লাহর পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ায় ইসরায়েল এখন চতুর্মুখী হুমকির সম্মুখীন, যা তাদের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চাপের মুখে ফেলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়ের দাবি করলেও দেশের ভেতরে বিরোধী দলগুলো তার তীব্র সমালোচনা করছে। তাদের মতে, নেতানিয়াহুর কাছে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং তিনি দেশের প্রকৃত সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত তথ্য দিচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমাগত ইরানি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুত বিপজ্জনক হারে কমে আসছে। বিশেষ করে ‘অ্যারো’ এবং ‘ডেভিডস স্লিং’ সিস্টেমের একেকটি ইন্টারসেপ্টর মিসাইল তৈরিতে কয়েক লাখ ডলার খরচ হয়, যা জোগান দিতে এখন হিমশিম খাচ্ছে দেশটির প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এই ঘাটতি মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনী এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ‘রেশনিং’ পদ্ধতি চালু করতে বাধ্য হয়েছে। অর্থাৎ, এখন কেবল জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্রগুলোই ধ্বংস করা হচ্ছে, আর বাকিগুলো মরুভূমি বা জনশূন্য স্থানে পড়তে দেওয়া হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল এখন পুরোপুরি ওয়াশিংটনের সাহায্যের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের নিজস্ব ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করেছে, কিন্তু মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য— উভয় অঞ্চলের চাহিদা মেটাতে গিয়ে খোদ যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতও চাপের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইন্টারসেপ্টরের এই স্বল্পতার কারণে ইরানি ড্রোন ও মিসাইলগুলো মাঝেমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। কাঁচামাল ও যন্ত্রাংশের সংকটে উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব না হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের বড় শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৯ মার্চ ২০২৬

চতুর্মুখী হুমকিতে ইসরায়েল: ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা মিসাইল

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ