মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে প্রাণহানির তালিকায় এবার যোগ হলো প্রবাসী ভারতীয়দের নাম। মঙ্গলবার (৩১ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে এনডিটিভি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই সংঘাতের বলি হয়েছেন ৮ জন ভারতীয় নাগরিক। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন। সোমবার (৩০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসিম আর মাহাজন এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সবশেষ তথ্যানুযায়ী, গত রোববার কুয়েতে একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া এর আগে ১৮ মার্চ সৌদি আরবের রিয়াদে আরেকজন ভারতীয়র মৃত্যু হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কুয়েত ও সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করছে। মধ্যপ্রাচ্যের এই নাজুক পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। যুদ্ধের কারণে গত এক মাসে প্রায় ৫.৫ লাখ যাত্রী ওই অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থাপনায় ভারতে ফিরে এসেছেন।
সংঘাত নিরসনে ভারত কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে। গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন