ভারতের বিহারের নালন্দায় অবস্থিত শীতলা মন্দিরে পূজা দিতে গিয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শত শত পুণ্যার্থীর ভিড়ে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রতি মঙ্গলবার নালন্দার এই মন্দিরে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী পূজা দিতে সমবেত হন। আজ ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে বলেও তিনি জানান।
বিহার সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে প্রদান করা হবে।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন