ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার লক্ষ্যে বিভিন্ন আরব দেশের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি জানান, যারা ইসরায়েলের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে একটি নতুন জোট গঠিত হচ্ছে।
নেতানিয়াহু বৈঠকে উল্লেখ করেন যে, অতীতেও তিনি আরব নেতাদের সঙ্গে এ বিষয়ে গোপন আলোচনা করেছিলেন। তিনি তাদের সতর্ক করে বলেছিলেন যে, ইরানের বিস্তার ঘটলে তা তাদের রাজতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে, ওই সময় আরব নেতারা বিষয়টি গুরুত্ব না দিলেও বর্তমান পরিস্থিতিতে তারা বাস্তব অবস্থা অনুধাবন করতে পারছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন, সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশ গত এক মাসে ইসরায়েলের আরও ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কুয়েতের মতো দেশগুলো ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে বলেও তিনি এক পডকাস্টে জানান।
আরব দেশগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে যৌথ হামলার ইঙ্গিত দিয়ে ইসরায়েলি দূত আরও বলেন যে, ইসরায়েল এবং তার মিত্ররা সম্মিলিতভাবে কাজ করে যাবে। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন