ঢাকা নিউজ

চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

নিহত শিশুরা হলো—ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুজাইফা জান্নাত (৫)। চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বকেয়া মনি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ আরও কয়েকজন মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে শিশু দুটি পুকুরের গভীর অংশে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

নিহত শিশুরা হলো—ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুজাইফা জান্নাত (৫)। চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বকেয়া মনি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ আরও কয়েকজন মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে শিশু দুটি পুকুরের গভীর অংশে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ