ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কয়েক মুহূর্তের মধ্যেই ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। আজ বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প যখন দাবি করছিলেন যে গত এক মাসের হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়েছে, ঠিক তখনই ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করার কথা জানায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে যে, দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে এই নতুন মিসাইলগুলো ছোড়া হয়েছে। হামলার পর ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে দেওয়া ভাষণে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য এবং তাদের সেখানেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে আরও ব্যাপক হামলা চালানো হবে। এই সময়ের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে আসতে হবে, অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেন তিনি।
ট্রাম্প তার বক্তব্যে আরও উল্লেখ করেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, মার্কিন লক্ষ্যমাত্রা খুব অল্প সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে এবং ইরানকে প্রস্তর যুগে পাঠাতে তারা অত্যন্ত কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন